বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ফ্রান্সের বিখ্যাত গায়ক, পারকাশনিস্ট ও সুরকার মানু থেরন। তিনি আগামীকাল সন্ধ্যা ৭টায় গান গাইবেন আলিয়ঁস ফ্রঁসেজ ক্যাফে লা ভেরানডায়। মেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ। সম্প্রতি গাজীপুরের একটি বাউল আসর উপভোগ করেছেন থেরন। এরপর সামাজিকমাধ্যমে সে ভিডিও প্রকাশ করে বাংলাদেশের ফোক গানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন।