কাজের প্রয়োজন কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে বলিউড তারকাদের ভ্রমণ করতে হয়। ভ্রমণে বড় একটা সময় কাটাতে হয় বিমানবন্দরে। বিমানবন্দরে কেউ নিজে ছবি তুলে আপলোড দেন যোগাযোগমাধ্যমগুলোয়। কেউ ধরা পড়েন ক্যামেরায়। ফলে বিমানবন্দরে কাটানো সময়টাতেও বলি তারকারা ফ্যাশনের প্রতি বিশেষ নজর দেন। ভ্রমণকালীন তারকাদের ফ্যাশন নিয়েই এ আয়োজন।
দীপিকা পাড়ুকোন-রণবীর সিং
বলিউডের পাওয়ার কাপল দীপিকা ও রণবীর সিং বেশির ভাগ সময় সাধারণ ও আরামদায়ক পোশাকেই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন। চলতি সপ্তাহেই এক ছবিতে দেখা যায় ঢোলা জিন্স, সাদা টি-শার্ট ও সাদা স্নিকার্স পরা দীপিকাকে। তার সঙ্গে রণবীর সিং ছিলেন জিন্স, টি-শার্ট ও বাদামি বুট পরা। স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্কও পরেছিলেন এ তারকা দম্পতি।
ক্যাটরিনা কাইফ
বরাবরই নিজের ফ্যাশনের জন্য প্রশংসিত ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগেই গুচি ব্র্যান্ডের গোলাপি হুডি, কালো লেগিংস ও স্নিকার্সে তাকে চমত্কার লাগছিল। যেহেতু নভেল করোনাভাইরাসের প্রকোপ এখনো আছে, তাই সুরক্ষার জন্য মাস্ক আর চশমা পরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন এ নববিবাহিতা তারকা।
আয়ুষ্মান খুরানা
কিছুদিন আগে সম্পূর্ণ কালো পোশাকে বিবানবন্দরে দেখা গেছে ‘বাঁধাই হো’
সিনেমার তারকা আয়ুষ্মান খুরানাকে। তিনি কালো হুডির সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট পরেছিলেন। এর সঙ্গে কমলা জুতা আর সানগ্লাস। পোশাকের সঙ্গে মিল রেখে কালো মাস্কও পরেছিলেন তিনি।
রেমো ডিসুজা-লিজেল ডিসুজা
নাচের জগতে রেমো ডিসুজার জুড়ি মেলা ভার। সাজসজ্জায় সবসময় আরামের বিষয়টি প্রাধান্য পায় এ তারকার কাছে। কিছুদিন আগেই স্ত্রী লিজেল ডিসুজার সঙ্গে বিমানবন্দরে আসেন এ তারকা। কালো জগারের সঙ্গে মিলিয়ে কালো টি-শার্ট আর জ্যাকেটে দুর্দান্ত লাগছিল রেমো ডিসুজাকে। কালো স্নিকার্স আর কালো মাস্ক পরেছিলেন রেমো। স্টাইল বজায় রাখতে পোশাকের সঙ্গে একটি ক্যাপ যোগ করেন এ তারকা। রেমোর স্ত্রী লিজেল পিচ রঙের একটি সালোয়ার-কামিজ পরেন। ওড়নায় ছিল রুপালি জরি সুতার কাজ। পোশাকের সঙ্গে মানানসই নাগরা জুতা পরেন লিজেল। প্রিন্ট করা কাপড়ের মাস্কও পরেছিলেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










