এ বছর হলিউডে অন্যতম আলোচিত সিনেমা ওপেনহাইমার। পরিচালক ক্রিস্টোফার নোলান একে তার ২০ বছরের ক্যারিয়ারের ‘সবচেয়ে সফল’ সিনেমা বলে আখ্যা দিয়েছেন। ছবিতে কিলিয়ান মারফিকে দেখা গেছে বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের চরিত্রে। সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৯৫ কোটি ডলার। ওটিটি প্লাটফর্মের যুগে নোলান হলে সিনেমা মুক্তির শক্ত সমর্থক। দর্শকরা হলে এসে ওপেনহাইমার দেখেছেন বলে তিনি বেশ আনন্দিত। তার কথায় মানুষ দলে দলে হলে এসে সিনেমা দেখছে, এটা দারুণ একটা দৃশ্য।
নোলানের সেরা সাফল্য ’ওপেনহাইমার’
এ বছর হলিউডে অন্যতম আলোচিত সিনেমা ওপেনহাইমার। পরিচালক ক্রিস্টোফার নোলান একে তার ২০ বছরের ক্যারিয়ারের ‘সবচেয়ে সফল’ সিনেমা বলে আখ্যা দিয়েছেন।










