বলিউড জুটি রণধীর কাপুর ও ববিতা ১৭ বছর সংসার
করার পর আলাদা থাকতে শুরু করেন। এরপর কেটে গেছে সাড়ে তিন দশক। দুই মেয়ে কারিশমা কাপুর
ও কারিনা কাপুর বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন, সংসার-সন্তান নিয়ে ভালোই আছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, ৩৫ বছর আলাদা থাকার
পর দুরত্ব মিটল রণধীর ও ববিতার। গুঞ্জন বলছে, গত সাত মাস ধরে একসঙ্গে রয়েছেন তারা।
আপাতত বান্দ্রার বাড়িতে নতুন করে সংসার পেতেছেন।
আলাদা থাকলেও রণধীর ও ববিতার মাঝে আইনিভাবে
বিচ্ছেদ হয়নি। আশির দশকের শেষ দিকে আরকে বাংলো ছেড়ে আসেন ববিতা। তবে পারিবারিক অনুষ্ঠানাদি
ও অন্যান্য কাজে বরাবরই কাপুরদের পাশে থেকেছেন তিনি।
বলিউডে বেশ কয়েকটি পরিবার রয়েছে; যারা প্রজন্ম
থেকে প্রজন্ম ধরে এই ইন্ডাস্ট্রির জন্য অপরিহার্য। বর্তমানে কাপুরদের পঞ্চম প্রজন্ম
বলিউডে আসতে চলেছে।
অবাক করা বিষয়, এক সময় এই পরিবারের মেয়েদের
সিনেমায় নাম লেখানো নিষিদ্ধ ছিল। সে কারণে রণধীরকে বিয়ে করে ববিতা ও ঋষি কাপুরকে বিয়ে
করে চলচ্চিত্র ছাড়েন নিতু সিং। পরে এই পরিবারের প্রথম নারী হিসেবে পর্দা অভিষেক ঘটে
কারিশমার।










