গান-ধ্রুপদী নৃত্য ও নাটকের আয়োজনে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। এ উপলক্ষে বন্দরনগরীর থিয়েটার ইনস্টিটিউটে আজ থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্ত প্রাঙ্গণে গান, নাটক, কথামালাসহ নানা আয়োজনের পসরা নিয়ে আসছেন ফেইম সদস্যরা। আজ ফেইমের প্রযোজনায় মঞ্চায়ন হবে ‘প্রতীক্ষা অন্তহীন’ নাটকটি। ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা এ আয়োজনে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে।