দর্শক বেড়েছে গোল্ডেন গ্লোবের। এ বছর ছিল গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। বিশ্বজুড়ে ৯৪ লাখ দর্শক দেখেছে অনুষ্ঠানটি। যদিও এবারের আয়োজন দর্শকের কাছে খুব বেশি পছন্দ হয়নি এমন রিভিউ এসেছে। তবে দর্শক বেড়েছে গত আসরের চেয়ে ৫০ শতাংশ। তবে আগের আসরগুলোর তুলনায় দর্শকসংখ্যা এখনো কম। ২০২০ সালে গোল্ডেন গ্লোব দেখেছিল প্রায় ১ কোটি ৮৪ লাখ দর্শক।