বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে
জমকালো ৯৬ তম অস্কার আসরে ঘোষণা করা হয়েছ সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের
নাম। বাংলাদেশের
স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে
জমকালো আয়োজনে অস্কারের
৯৬তম আসরের পুরস্কার
ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।
অস্কারের ৯৬ তম আসরে নানা
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেরা চলচ্চিত্রে পুরস্কার বাগিয়ে নিয়েছে চলচ্চিত্র ওপেনহাইমার।
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। তবে এটি কোনো
বায়োপিক নয়। চলচ্চিত্রটি
নির্মিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে।
সেই সঙ্গে ওপেনহাইমার চলচ্চিত্রে
অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির
হাতে। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।
এছাড়া অস্কারের ৯৬ তম আসরে সেরা অভিনেত্রীর
পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এ পুরস্কার জিতেছেন
তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।
‘পুওর থিংস’ সিনেমায় একজন
ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের
পরে পুনর্জীবিত হন।
এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী
বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার
মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।










