দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সান-কিউন। অভিনয় করেছিলেন অস্কারজয়ী সিনেমা প্যারাসাইটে। ৪৮ বছর বয়সে মারা গেছেন তিনি। গতকাল সকালে তিনি মারা যান। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য প্রকাশ করেছে। তারা জানায়, সকালে সেন্ট্রাল সিউল পার্কে নিজ গাড়িতে তাকে মৃত পাওয়া যায়। পুলিশ জানায়, তারা লিকেই খুঁজছিল। কেননা তার পরিবার জানিয়েছিল লি সুইসাইড নোট লিখে নিখোঁজ হয়েছেন।
মারা গেছেন ‘প্যারাসাইট’ অভিনেতা লি সান-কিউন
দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সান-কিউন। অভিনয় করেছিলেন অস্কারজয়ী সিনেমা প্যারাসাইটে।










