অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা বিক্রম বেদা। এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান ও হূতিক রোশান। তামিল ভাষায় নির্মিত বিক্রম বেদার হিন্দি রিমেক এটি। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এ বহু প্রতীক্ষিত ছবি। একই সঙ্গে ১০০টি দেশে মুক্তি পাবে বিক্রম বেদা। সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হূতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। এরই মধ্যে তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।