আল্লু অর্জুনের পুষ্পায় একটি আইটেম গানে নেচেছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ গানে পারফর্ম করে দর্শকের মনে ঝড় তুলেছিলেন তিনি। সবাই ভেবেছিল তিনি পুষ্পা টুতেও একটি গানে থাকবেন। পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন তাকে প্রস্তাবও করেছিলেন। কিন্তু এবার সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সামান্থা। তিনি বলেন, ‘এ সময় আইটেম গানে নাচা সম্ভব হবে না।’ সামান্থা এখন ব্যস্ত আছেন শকুন্তলম, খুশি ও সিটাডেল নিয়ে।
পুষ্পার জন্য নাচবেন না সামান্থা
আল্লু অর্জুনের পুষ্পায় একটি আইটেম গানে নেচেছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ গানে পারফর্ম করে দর্শকের মনে ঝড় তুলেছিলেন তিনি।










