শুক্রবার মুক্তি পেয়েছে ‘‌শয়তান’। এতে অভিনয় করেছেন অজয় দেবগন ও আর মাধবন। সিনেমাটি তিনদিনেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে ৫৩ কোটি ৩০ লাখ রুপি। মুক্তির আগেই এটি নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। দর্শক এ সিনেমা পছন্দ করেছেন গল্প ও অভিনয়ের জন্য। ছোট পরিসরের কাস্ট নিয়েও সিনেমাটি অবিশ্বাস্য রকম আয় করেছে। তরণ আদর্শ একে ৪ দশমিক ৫ রেটিং দিয়েছেন।