অপু-জয় চলচ্চিত্রের প্রযোজনায় বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘লালশাড়ি’-তে অভিনয় করছেন আজম খান। আগামী ১ নভেম্বর মানিকগঞ্জে ‘লালশাড়ি’ ছবির শুটিং শুরু হবে। ২০১৫ সালে চ্যানেল আইতে প্রচারিত এফ কিউ পিটারের ‘দ্য হিরো’ টেলিফিল্মে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান আজম খান। এর পর থেকে নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম আর ধারাবাহিকে। ২০১৮ থেকে কাজ করছেন বিজ্ঞাপন আর সিনেমায়। রিয়েল এস্টেট, বীমা, পরিবহন, পোশাক, জুতো, মিল্ক, মোবাইল অপারেটর, ইলেকট্রনিকস, সিরামিকস, ফার্মাসিউটিক্যাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশের বেশকিছু শীর্ষস্থানীয় ব্র্যান্ডের জন্য সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে মডেলিং করেছেন আজম খান। এ বছর আজম খান অভিনীত বেশকিছু চলচ্চিত্র রয়েছে মুক্তির মিছিলে। এর মধ্যে আছে রায়হান রাফির দামাল, বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ, খিজির হায়াত খানের ওরা ৭ জন, মুশফিকুর রহমান গুলজারের টুঙ্গিপাড়ার দুঃসাহসিক খোকা, আবু সায়ীদের সংযোগ ও সোয়াইবুর রহমান রাসেলের নন্দিনী।
‘লালশাড়ি’তে যুক্ত হলেন আজম খান
অপু-জয় চলচ্চিত্রের প্রযোজনায় বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘লালশাড়ি’-তে অভিনয় করছেন আজম খান। আগামী ১ নভেম্বর মানিকগঞ্জে ‘লালশাড়ি’ ছবির শুটিং শুরু হবে।










