২০২৩ সালে আমেরিকান শোবিজে সময়টা ভালো যায়নি। লেখক ও অভিনেতাদের ধর্মঘটের
প্রভাব খোদ এমি অ্যাওয়ার্ডসের ওপর পড়ে। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) এলএ লাইভের পিকক
থিয়েটারে বসে টেলিভিশনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শোর আসর।
এবারের আসরে বেশিবার শোনা গেছে এইচবিও’র শো ‘সাকসেশন’ ও এফএক্সের
‘দ্য বিয়াv’-এর নাম। সঙ্গে ছিল দ্য হোয়াইট লোটাস, দ্য লাস্ট অব আস ও টেড ল্যাসোর নাম।
এক নজরে দেখা যাক সেই তালিকা-
ড্রামা ঘরানায় সেরা সিরিজ- সাকসেশন (এইচবিও/ম্যাক্স), অভিনেতা- কাইরান
কালকিন (সাকসেশন), অভিনেত্রী- সারাহ স্নুক (সাকসেশন), পার্শ্ব অভিনেতা- ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন
(সাকসেশন) ও পার্শ্ব অভিনেত্রী- জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)।
কমেডি ধাঁচের সেরা সিরিজ- দ্য বিয়ার (এফএক্স), অভিনেতা- জেরেমি অ্যালেন
হোয়াইট (দ্য বিয়ার), অভিনেত্রী- কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি), পার্শ্ব অভিনেতা-
ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার) ও পার্শ্ব অভিনেত্রী- আয়ো এদেবিরি (দ্য বিয়ার)।
লিমিটেড সিরিজে সেরা- বিফ (নেটফ্লিক্স), লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ
বা টিভি মুভিতে সেরা অভিনেতা- স্টিভেন ইয়ুন (বিফ), অভিনেত্রী- আলি ওং (বিফ), পার্শ্ব
অভিনেতা- পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড) ও পার্শ্ব অভিনেত্রী- নিসি ন্যাশ-বেটস
(ডাহমার - মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি)
সেরা চিত্রনাট্য কমেডি সিরিজে দ্য বিয়ার, ড্রামা সিরিজে সাকসেশন,
লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বা টিভি সিনেমায় সেরা বিফ।
পরিচালনায় সেরা ড্রামা সিরিজে মার্ক মাইলড (সাকসেশন), কমেডি সিরিজে
ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার) ও লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বা টিভি মুভিতে লি
সুং জিন (বিফ)।
এছাড়া সেরা টক সিরিজ- দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল),
সেরা টেলিভিশন মুভি- উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল), সেরা গেম
শো- জিওপার্ডি (এবিসি), সেরা ডকুমেন্টারি বা ননফিকশন স্পেশাল- স্টিল: আ মাইকেল জে.
ফক্স মুভি (অ্যাপল টিভি+), সেরা ডকুমেন্টারি বা ননফিকশন সিরিজ- দ্য প্রোজেক্ট (হুলু)
ও সেরা হোস্টেড ননফিকশন সিরিজ বা স্পেশাল- স্ট্যানলি টুকি: সার্চিং ফর ইতালি (সিএনএন)
।
এছাড়া বেস্ট ন্যারেটর হিসেবে ‘ওয়ার্ক: হোয়াট উই ডু টুডে’র জন্য পুরস্কার
জিতেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।










