ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে আসিফ চৌধুরীর ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। অনেকটা সাহস নিয়ে ফ্যাঁকড়া নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। গত বছর আগস্টে যখন দেশের রাজনৈতিক অবস্থা খারাপ ছিল, তখন নানা বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপিকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। এ অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। এক সময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সে নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
সিরিজটিতে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপি চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরো রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, হাসনাত রিপন প্রমুখ।










