জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে অনন্য মামুন নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেডিও’। সম্প্রতি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। রেডিও আগামী ১০ মার্চ মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা প্রমুখ।