দুর্গা পূজা উপলক্ষে দুটি বিশেষ নাটক প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। মঙ্গলবার মহানবমীর রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ‘বিজয়ার উপহার’। সুজিত বিশ্বাসের রচনায় এটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, মিলন ভট্টাচার্যসহ আরো অনেকে। বুধবার বিজয়া দশমীর রাতে সাড়ে ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘আনন্দধাম’। মাসুম শাহরীয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আরশ খান, চমক, আবুল হায়াত, মিলি বাশার প্রমুখ।










