মার্টিন স্করসেসি তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। যীশুর জীবনী নিয়ে এ সিনেমা নির্মাণ করবেন তিনি। সুসাকু এনডোর বই ‘আ লাইফ অব জেসাস’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস টাইমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্টিন। তিনি আরো জানান, সিনেমাটির দৈর্ঘ্য হবে ৮০ মিনিট। ধর্মীয় ভাব উপস্থিত থাকলেও সিনেমাটিতে যীশু আর তার সময়কে গুরুত্ব দিচ্ছেন মার্টিন।