গত ১২ ফেব্রুয়ারি লুনা আক্তারের প্রথম একক অ্যালবামের প্রচারণা অনুষ্ঠান হয়ে গেল। ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এ আয়োজন হয়। অ্যালবামটির শিরোনাম ‘‌উহান সুখি’। শিল্পী লুনা আক্তার বলেন, ‘‌উহান সুখি মূলত আদিবাসীদের ঘরানার একটি গান।’

তিনি জানান, দুই দশকের ওপরে দেশের বাইরে থাকলেও ছোট বেলায় শেখা গান নিয়ে তার আগ্রহ ছিল বরাবরই। তাই ব্যস্ততার কারণে গান নিয়ে কাজ করতে না পারলেও চর্চা রেখেছিলেন এবং এবার তিনি দেশে এসে নিজের মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করছেন। শিল্পী আশা করেন, তার গানগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তার গান দিয়ে বাংলা ভাষা ও গানকে বাংলাদেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান।

অ্যালবামের সবক’টি গানের সংগীত পরিচালনা করেছেন শিল্পী ও সংগীত পরিচালক দুর্জয় ফেরদৌস। তিনি বলেন, ‘‌কথা, সুর ও সংগীত আয়োজন সব মিলিয়ে গানগুলোয় ভিন্নতা রাখার চেষ্টা করেছি, যা শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’

অ্যালবামের প্রকাশনার তারিখ নির্ধারণ না হলেও শিগগিরই তা জানানো হবে বলে শিল্পী জানিয়েছেন।