ঢাকাই সিনেমায় নায়ক শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন ‘দরদ’ সিনেমা নিয়ে। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। এরই মধ্যে সিনেমার দৃশ্যধারণের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তার ধারাবাহিকতায় শেষ হয়েছে ভারত অংশের শুটিং। সামাজিক মাধ্যমে এ খবর পরিচালক নিজেই জানিয়েছেন। নিজের ফেসবুকে দুটি ছবি দিয়েছেন মামুন। গত মাসের শেষ সপ্তাহ থেকে দরদের টানা শুটিং চলছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে নির্মিত প্রথম সর্বভারতীয় সিনেমা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের যৌথ প্রযোজনায় এতে দুই দেশের পরিচিত শিল্পীরা আছেন। আগামী বছর ভালোবাসা দিবসে এটি বাংলাদেশ, ইন্ডিয়াসহ ২০টির বেশি দেশে একযোগে মুক্তি পাবে বলে জানান অনন্য মামুন।
ভারতে শুটিং শেষ করল ‘দরদ’
ঢাকাই সিনেমায় নায়ক শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন ‘দরদ’ সিনেমা নিয়ে। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে।










