ছয় দশকের বর্ণিল ক্যারিয়ার। ঝুলিতে রয়েছে চারটি অস্কার, ১০টি বাফটা এবং দুটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ সব আন্তর্জাতিক পুরস্কার। নামের পাশে এ্যানি হল, হানাহ অ্যান্ড হার সিস্টার্স এবং মিডনাইট ইন প্যারিসের মতো কালজয়ী সব সিনেমা। সেই উডি অ্যালেন ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকে সরে দাঁড়ানোর। ৮৬ বছর বয়সী এ আমেরিকান নির্মাতার ৫০তম এবং শেষ সিনেমা হবে ‘ওয়াস্প ২২’। আর সিনেমাটি মুক্তির পরই পরিচালনা থেকে অবসর নেবেন তিনি। সম্প্রতি স্প্যানিশ পত্রিকা ‘লা ভ্যানগার্দিয়া’কে দেয়া সাক্ষাত্কারে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।