বলিউডের তরুণ তারকাদের মধ্য উর্বশী রাউতেলা ফ্যাশন আইকন হিসেবেও জনপ্রিয়। বলিউডের এ সুন্দরী সিনেমা, ফ্যাশনের সঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং সেগুলোতে তার রূপ-পোশাক দর্শকদের মুগ্ধ করেছে।
উর্বশী সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে হাজির হয়েছেন। মিসরের সুপারস্টার মোহাম্মদ রমজানের সঙ্গে তাকে দেখা গেছে ভার্সেস বেবি গানের মিউজিক ভিডিওতে। ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটি ট্রেন্ডিং।
গানটি নিয়ে এত আলোচনার মূল কারণ উর্বশী ও তার পোশাক। ধারণা করা হচ্ছে, এ বছর এখন পর্যন্ত যত গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে তার মধ্যে এটি অন্যতম বড় বাজেটের।
গানটিতে উর্বশীর পরনে যে পোশাক দেখা গেছে তা ডিজাইন করেছেন বিশ্বখ্যাত ডিজাইনার ডোনাটেলা ভার্সেস এবং পোশাকটির দাম ১৫ কোটি রুপি।
৬ মিনিটের গানে উর্বশীর উপস্থিতি কয়েক ঝলকের। আর সেটুকু নিয়ে পরিকল্পনা চলেছে বছর ধরে। প্রত্যেকটি দৃশ্যকেই গুরুত্ব দেয়া হয়েছে। গানটিতে উর্বশীকে সাজানো হয়েছে গ্রিক দেবী মেডুসাকে মাথার রেখে।
অন্যদিকে শিগগিরই উর্বশীর অভিষেক হতে যাচ্ছে তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। বড় বাজেটের সায়েন্স ফিকশন ছবিতে তিনি অভিনয় করবেন এক মাইক্রোবায়োলজিস্টের ভূমিকায়। এরপর তাকে দেখা যাবে দ্বিভাষী থ্রিলার ব্ল্যাক রোজে। রণদীপ হুদার সঙ্গে ওয়েব সিরিজ ইন্সপেক্টর অবিনাশে অভিনয় করবেন উর্বশী। সুপারকপখ্যাত অবিনাশ মিশ্রের বায়োপিক হবে এ সিরিজ।
সূত্র: ডিএনএ










