জল্পনাকে সত্য করে ‘পাঠান’ ছবিতে একসঙ্গে
পর্দায় দেখা দেন শাহরুখ খান ও সালমান খান। প্রায় ১৫ মিনিট দুই তারকার অভিনয় কারিশমা
উপভোগ করেন দর্শক। এবার ফিরতি মিশনে এক হচ্ছেন ‘করণ অর্জুন’ জুটি।
এটা সবারই জানান, পাঠান, টাইগার ও ওয়ার তিন
ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করছে ইয়াশরাজ ফিল্মস। প্রযোজক আদিত্য চোপড়া
তিন ফ্র্যাঞ্চাইজির সমান্তরাল কাহিনি দিয়ে সাজাচ্ছেন পরবর্তী ছবিগুলো। যেখানে একজন
নায়ককে সাহায্য করতে হাজির হতে পারেন অন্য চরিত্রগুলো।
চলতি বছরই মুক্তি পাবে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির
তৃতীয় কিস্তি। ‘পাঠান’-এ যেমন দেখা যায় সালমান খানকে, তেমনি এবারের মিশনে তাকে সাহায্য
করতে আসবেন পাঠান চরিত্রের শাহরুখ খান।
সংবাদমাধ্যমের খবর, আগামী এপ্রিলে সাত দিনের
জন্য মুম্বাইয়ে ছবিটির জন্য শুটিং করবেন শাহরুখ।
সর্বশেষ খবর অনুযায়ী, আজ শুক্রবার (৩ মার্চ)
ভারতের বাজারে সবচেয়ে বেশি আয়ের হিন্দির সিনেমার রেকর্ড ছুঁতে যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ
পরিচালিত ‘পাঠান’। এখন বলিউড ভক্ত মাত্রই মানছেন, শাহরুখের কামব্যাকের পাশাপাশি এই
সিনেমা ব্লকবাস্টার খেতাব পাওয়ার পেছনে সালমানের অবদান কম নয়।










