আন্তর্জাতিক অঙ্গনে ডানা মেলতে চাইছেন আলিয়া ভাট। সম্প্রতি তিনি এ উদ্দেশ্যে আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ডব্লিউএমইর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। দ্য উইলিয়াম মরিস এজেন্সি বর্তমানে বিশ্বের সবচেয়ে পুরনো ট্যালেন্ট এজেন্সি হিসেবে খ্যাত। সংস্থাটি খেলাধুলা, ইভেন্টস, ফ্যাশন বিষয়ে কাজ করে। ফ্রিদা পিন্টোও ডব্লিউএমইর সঙ্গে চুক্তি করেছিলেন। পরবর্তী সময়ে তাকে দেখা গেছে রাইজ অব দ্য প্লানেট অব দ্য অ্যাপস এবং ইমর্টালস ছবিতে।

২৮ বছর বয়সী আলিয়া ভাটের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০২০ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মধ্য দিয়ে। এর পর থেকে ক্যারিয়ারের গ্রাফ কেবল ওপরেই দিকেই উঠেছে। বিভিন্ন ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার মতো তিনি এবার হলিউডে নাম লেখাতে চাইছেন।

বয়স মাত্র ২৮ হলেও এর মধ্যেই আলিয়ার ঝুলিতে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। গালি বয়েজের জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর স্বীকৃতি। সম্প্রতি তিনি শেষ করেছেন সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। সামনের দিনে তাকে আরো দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে। এটি পরিচালনা করেছেন আয়ান মুখার্জি। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়। এছাড়া দক্ষিণের বড় তারকাদের সঙ্গে আলিয়া যুক্ত হয়েছেন আরআরআর ছবিতে।


সূত্র: পিংকভিলা