বলিউডের এ মুহূর্তের আলোচিত ও ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। প্রভাবশালী ভাট পরিবারের এ নবীন সদস্য নিজ প্রতিভায়ই বলিউডে শক্তিশালী জায়গা গড়ে নিয়েছেন। ফ্যাশনে আলিয়া ক্যাজুয়াল তবে তাতে আভিজাত্যের ছোঁয়া থাকে সবসময়ই। সম্প্রতি অনেকদিন পর মুম্বাইয়ের রাস্তায় দেখা গেছে তাকে। বের হয়েছিলেন তার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে। পাপারাজ্জিরাও দেরি করেননি। ঝটপট তুলে নিয়েছেন আলিয়ার লুক।

আলিয়ার পরনে ছিল বেবি পিংক রঙের সোয়েট শার্ট আর কালো শর্টস। পায়ে ছিল কালো স্নিকার। আলিয়ার গায়ের সোয়েট শার্টটির দাম সাড়ে ১৬ হাজার রুপি।

তবে আলিয়ার এ লুকের চমকটি ছিল অন্যখানে। তার দামি ব্যাগের কথা বিভিন্ন সময়েই সংবাদমাধ্যমের শিরোনাম হয়। এবারো তার ব্যতিক্রম ছিল না। তার হাতে ছিল ক্রিস্টিয়ান ডিয়র এ বছরের নতুন কালেকশনের একটি টোট ব্যাগ। এমব্রয়ডারি করা ব্যাগটিতে স্ট্রাইপ দেখা যায়। ব্যাগের সামনে আছে ক্রিস্টিয়ান ডিয়র সিগনেচার। ব্যাগের দামটা একটু চমকে দেবে—২ লাখ ৪০ হাজার রুপি। ডলারে ৩ হাজার ৪০০।

আলিয়া ভাটকে সামনে দেখা যাবে এসএস রাজমৌলির আরআরআর ছবিতে। ওদিকে সঞ্জয় লীলা বানসালীর গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি আছে মুক্তি অপেক্ষায়। এ ছবির ট্রেলারে নাম ভূমিকায় আলিয়ার অভিনয় সবার প্রশংনা কুড়িয়েছে। আয়ান মুখার্জীর ব্রহ্মাস্ত্রেও দেখা যাবে তাকে।

 

সূত্র: বলিউড হাঙ্গামা