হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দাদু জেলায় যান এবং ভুক্তভোগীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। অ্যাঞ্জেলিনা জোলি বন্যাকবলিত মানুষকে সহায়তা করার জন্য পাকিস্তান সফর করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। গত জুনের মাঝামাঝি থেকে চলতে থাকা এ বন্যায় প্রাণ হারিয়েছে ১ হাজার ৫৫৯ জন।