লস অ্যাঞ্জেলেসে সিনেমার স্ক্রিনিং করানোর একটি বিশেষ কারণ রয়েছে। রাজামৌলি মূলত তার সিনেমার প্রচারের জন্য এ কাজ করছেন। এর মাধ্যমে অস্কারের দৌড়ে এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হবে আরআরআর সিনেমার। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার সিনেমার ব্যাপক প্রচার করবেন। বাহুবলীর আগে ইগা ছিল তার অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট। সায়েন্স ফিকশন ও ভারতীয় মানসের এক মেলবন্ধন দেখা যায় এ সিনেমায়। এর কেন্দ্রীয় চরিত্র একটি মাছি হয়ে প্রতিশোধ নেয়। এ ধরনের গল্প বহু আগে থেকেই প্রচলিত, কিন্তু রাজামৌলি সে গল্পের ধরন বদলে সায়েন্স ফিকশনের দিকে নেন। এর পাশাপাশি সিনেমায় ভিজুয়াল এফেক্টের ভালো কাজ করেছিলেন। কিচ্চা সুদীপ, নানি ও সামান্থা অভিনীত ২০১২ সালের সিনেমাটিতে দারুণ ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করেছিলেন রাজামৌলি। লস অ্যাঞ্জেলেসে এ সিনেমার প্রদর্শনী ও সেখান থেকে পাওয়া প্রশংসা রাজামৌলিকে আরো আত্মবিশ্বাসী করবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










