শুক্রবার মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম অভিনীত ‘‌আর্টিকেল ৩৭০’। সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ভালো পারফর্ম করছে। তিনদিনেই এটি আয় করেছে ২৩ কোটি রুপি। উৎসব ব্যতীত অফ পিক সময়ে ২৩ কোটি বেশ বড় অংক। আদিত্য জামভালে পরিচালনা করেছেন ‌আর্টিকেল ৩৭০। একই দিন মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামওয়াল ও অর্জুন রামপাল অভিনীত ‘‌ক্র্যাক’। সিনেমাটি আয় করেছে মাত্র ৮ কোটি রুপি।