মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে শেষ হাসি হাসল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত চূড়ান্ত পর্বে বছরের মিস ওয়ার্ল্ড তকমা পেলেন ক্রিস্টিনা পিসকোভা।  তার মাথায় মুকুট তুলে দেন ২০২২ সালের পোলিশ বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ২০১৩ সালের ফিলিপিনো-মার্কিন বিশ্বসুন্দরী মেগান ইয়ং ও বলিউডের প্রযোজক করণ জোহর। সূত্র: জিনিউজ