দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবার যোগ দিয়েছেন বসুন্ধরা টিস্যুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বৃহস্পতিবার গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অস্বাস্থ্যকর চর্চাসহ যেকোনো রকম অশুদ্ধ চিন্তাভাবনার বিরুদ্ধে ছাড় না দেয়ার অব্যাহত অভিযানে ব্র্যান্ডটির বেশকিছু কাজে সরাসরি অংশ থাকবে এ অভিনেতার।
চঞ্চল চৌধুরীর সঙ্গে এ চুক্তিপত্রে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে স্বাক্ষর করেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে বসুন্ধরা টিস্যু ব্র্যান্ডের সঙ্গে সবার ভালোবাসার এ অভিনয়শিল্পীর যোগদান আমাদের ক্রেতা-সাধারণসহ দেশের আপামর মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়ার ধারাবাহিকতায় আমাদের আরো সহায়তা করবে।’ বসুন্ধরা টিস্যুর নানা সামাজিক কার্যক্রম নিয়ে বলতে গিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বসুন্ধরা টিস্যু দীর্ঘ সময় ধরে নানা রকম অশুদ্ধতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অটিজমগ্রস্ত শিশুদের উন্নয়নে কাজ করা। ২০ বছরেরও বেশি সময় ধরে বসুন্ধরা টিস্যুর প্রতি প্যাক বিক্রির টাকা থেকে ১ টাকা যোগ হয় বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের কাজে, অটিজমগ্রস্ত শিশুদের সার্বিক উন্নয়নে। চঞ্চল চৌধুরীর মতো একজন বহুপরিচিত ব্যক্তিত্ব আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় অশুদ্ধতার বিরুদ্ধে আমাদের এ লড়াই আরো নতুন ও কার্যকর মাত্রা পাবে বলে আমার বিশ্বাস।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মোহসিনুল করিম (অব.) ইনচার্জ বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের হেড অব ডিভিশন মো. তৌফিক হাসান, টিস্যু ও হাইজিন বিভাগের জেনারেল ম্যানেজার (সেলস) কাজী ইমদাদুল হক ও মার্কেটিং ম্যানেজার ইমরানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসুন্ধরা টিস্যুর কমিউনিকেশন এজেন্সি এমপাওয়ারের প্রতিনিধি।










