মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ারকে বক্স অফিসে ছাড়িয়ে গেল টপ গান: ম্যাভেরিক। উত্তর আমেরিকার বক্স অফিসে ৬৮ দশমিক ৩ কোটি ডলার আয় করে সিনেমাটি এখন ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে। ইনফিনিটি ওয়ারের অভ্যন্তরীণ বক্স অফিস আয় ৬৭ দশমিক ৮ কোটি ডলার। পঞ্চম অবস্থানে থাকা ব্ল্যাক প্যান্থারের আয় ৭০ কোটি ডলার। টপ গান এ আয়ও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন বক্স অফিস বিশেষজ্ঞরা।