বাংলা গোয়েন্দা সাহিত্যের একজন মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসি, যার স্রষ্টা সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। ২০১৯ সালে বড় পর্দায় তাকে নিয়ে আসেন কলকাতার নির্মাতা অরিন্দম শীল। আর গত বছর প্রেক্ষাগৃহে আসে ‘জঙ্গলে মিতিন মাসি’। আর এবার সুচিত্রা ভট্টাচার্যের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে অরিন্দম শীল নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘এক খুনির সন্ধানে মিতিন’। এবারো মিতিনের চরিত্রে থাকছেন অভিনেত্রী কোয়েল মল্লিক আর মিতিনের স্বামী পার্থর চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে।