ফেলুদা, ব্যোমকেশ, কিরীটির পর বাঙালির পছন্দের গোয়েন্দা হয়ে উঠেছেন একেন বাবু। আর গত কয়েক বছর এ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। এখনো পর্যন্ত একেন বাবুকে নিয়ে তৈরি দুটি সিনেমা, ‘দ্য একেন’ ও ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। আর এ বছরের দুর্গা পূজায় নতুন রহস্যের সমাধানে বড় পর্দায় ফিরছে একেন বাবু। আগের দুই সিনেমার মতো এবারের সিনেমাও পরিচালনা করবেন জয়দীপ মুখোপাধ্যায়। শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।