বেশরম রঙের আমেজ এখনো কাটেনি। পাঠানের অব্যাহত সাফল্যের মধ্যেই নতুন সুসংবাদ পেলেন দীপিকা পাড়ুকোন। এ বছর অস্কার আসরের অন্যতম উপস্থাপক হিসেবে নাম ঘোষণা হয়েছে লাস্যময়ী এ অভিনেত্রীর। এ তালিকায় আরো আছেন ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোস, জেনিফার কনেলি, জো সালডানাসহ আরো অনেকে। এ তলিকায় একমাত্র ভারতীয় হিসেবে ঠাঁই পেয়েছেন দীপিকা পাড়ুকোন। নিঃসন্দেহে ভারতের জন্য তা গৌরবের। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন দীপিকা।