ক্যাপ্টেন আমেরিকা সিনেমার অন্যতম তারকা অ্যান্থনি ডুয়েন ম্যাকির সঙ্গে কাজ করবেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। শিগগিরই ইন্ডিং থিংস নামে একটি থ্রিলার সিনেমায় কাজ করবেন তারা। ১৯৯৪ সালে জেমস ক্যামেরনের অ্যাকশন-কমেডি ট্রু লাইজের মতোই হবে সিনেমাটি।

এ সিনেমায় দেখানো হবে একজন নারীকে, যিনি মানুষ হত্যার কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চান। তবে এর জন্য তাকে সঙ্গীর সঙ্গে সম্পর্কের ইতি টানতে হবে। তাই সবকিছু শেষ করার আগে দুজনে একসঙ্গে শেষ কাজে যান। এ কাহিনী নিয়ে সিনেমাটি এগিয়েছে। হলিউডে প্রিয়াংকাকে শেষ দেখা গেছে দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস সিনেমায় ২০২১ সালে। এছাড়া তার হাতে আছে হলিউডের আরেকটি সিনেমা টেক্সট ফর ইউ। এটি মূলত রোমান্টিক কমেডি সিনেমা, গত দুই বছরে যার কাজ হয়েছে। অন্যদিকে হলিউড অভিনেতা ম্যাকিকে শেষবার পর্দায় দেখা গেছে সাইকোলজিক্যাল থ্রিলার দ্য ওম্যান ইন দ্য উইন্ডো ও অ্যান্থলজি সিরিজ সোলোসে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস