বলিউড সুপারস্টার অজয় দেবগনের নতুন সিনেমা ‘ময়দান’। ফুটবল খেলাকে ঘিরে নির্মিত এ সিনেমা ভারতের প্রবীণ ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিম, যিনি ভারতে প্রথম আধুনিক ফুটবল প্রচলনের পাশাপাশি ভারতীয় ফুটবল দলেরও প্রায় এক যুগ ধরে কোচ ছিলেন। অজয় তার চরিত্রই পর্দায় তুলে ধরেছেন। গতকাল ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং করা হয়েছে ময়দানের। সিনেমাটি এ বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির পর পরই দর্শকপ্রিয় হয়ে উঠেছে। এবার বৈশ্বিকভাবে দর্শকের কাছে পৌঁছতেই ওটিটিতে ময়দান। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস