‘ভাইজান’
নয়, সালমান খানের আগামী সিনেমার নাম হবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। শিগগিরই বলিউডের ভাইজান ও পূজা হেগড়ে অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। কিছুদিন আগে সিনেমাটির নাম কাভি ঈদ কাভি দিওয়ালি নাম বদলে ভাইজান রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সালমানের খুব কাছের বন্ধুদের মতে, নামটি গোষ্ঠীগত পরিচয়কে প্রকাশ করে। অন্যদিকে সিনেমাটি জাতি ও সংস্কৃতি নির্বিশেষে সব ভারতীয়র একাত্মতা নিয়ে কথা বলবে। তাই কোনো নির্দিষ্ট সংস্কৃতি ঘেঁষা নাম না রাখার পক্ষে তারা। আর বিতর্ক এড়াতে বলিউড এখন কোনো পরিচয়সূচক নাম এড়িয়ে থাকতে চাইছে।
‘ভাইজান’ নয়, ফিরছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’
‘ভাইজান’ নয়, সালমান খানের আগামী সিনেমার নাম হবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। শিগগিরই বলিউডের ভাইজান ও পূজা হেগড়ে অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।










