শনিবার রাতে হায়দরাবাদে ফিল্মফেয়ার আয়োজিত হলো দক্ষিণ ভারতের। এতে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষাভাষী অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা অংশ নেন। প্রতি বছরের মতো এবারো জমকালো আয়োজনে উদযাপন হয়েছে ফিল্মফেয়ার সাউথ। এবারের আয়োজনে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে ন্যানি অভিনীত ‘দসরা’। বিভিন্ন বিভাগে ছয়টি পুরস্কার জিতেছে এ সিনেমা। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছে আনন্দ দেবরকোণ্ডা অভিনীত সিনেমা ‘বেবি’। সিনেমাটি বিভিন্ন বিভাগে জিতেছে পাঁচটি পুরস্কার।

এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘বালাগাম’। এর জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন বেণু য়েলদানদি। অন্যদিকে সমালোচকদের বিচারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে বেবি। এর জন্য পুরস্কৃত হয়েছেন সাই রাজেশ। দসরার জন্য সমালোচকদের বিচারে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ন্যানি। আর সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন প্রকাশ রাজ।

এদিকে দাসারার কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কীর্তি সুরেশ। সব মিলিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন বৈষ্ণবী চৈতন্য। পার্শ্বচরিত্রে সেরা হয়েছেন ব্রহ্মনন্দম ও রবি তেজা। সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার জিতল বেবি। এছাড়া একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে মণি রত্নম অভিনীত ‘পোনিয়িন সেলভান’ও।

সূত্র: হিন্দুস্তান টাইমস