বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের নানা কাহিনীকে ঘিরে নির্মাণ হয়েছে ডকু সিরিজ। গত বছরেই ডকু সিরিজটির বিষয়ে জানা গিয়েছিল। সালমানের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই নির্মাণ করা হয়েছে এটি। সিরিজটির নাম ‘বিয়ন্ড দ্য স্টার’। সালমানের জন্মদিন উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

তিন দশক ধরে বলিউডে সালমানের আধিপত্য। সারা বিশ্বে ছড়িয়ে আছে এ তারকার কোটি ভক্ত। সালমানের জীবন নিয়ে তাদের আগ্রহ তুঙ্গে। রুপালি জগতের বাইরে সালমান ব্যক্তি হিসেবে কেমন তার ঝলক দেখা যাবে এ ডকু সিরিজে। সালমানের সঙ্গে যেসব তারকা, পরিচালক ও প্রযোজকরা কাজ করেছেন তাদের সাক্ষাত্কারও থাকবে এতে। বলিউডের ভাইজানের পরিবারের সদস্যরাও এ সিরিজ নিয়ে কথা বলেছেন।

বলিউড ভাইজানের ব্যক্তিজীবন আর রুপালি জীবনের নানা জল্পনাকল্পনার উত্তর মিলবে এ ডকু সিরিজে। বর্তমানে ‘টাইগার থ্রি’ নিয়ে ব্যস্ত আছেন সালমান খান। সিনেমটি আগামী বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে আসছে। আর এ বছরে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

 

সূত্র: বলিউড হাঙ্গামা