প্রশান্ত নীল পরিচালিত ‘‌সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’-এর ট্রেলার মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। গতকাল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হলো।

সিনেমাটির মুক্তি এখনো ২২ ডিসেম্বরেই নির্ধারিত বলে জানিয়েছেন নির্মাতা। ভারতীয় গণমাধ্যম তাই বলছে।

মজার ব্যাপার যে ‘সালার’ নিয়ে যতটা সম্ভব সাড়া তুলতে চাইছেন নির্মাতারা। কেননা ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘‌ডানকি’। অন্যদিকে আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘‌অ্যানিমল’।