অভিনেতা বোমান ইরানি এ বছর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গতকাল ছিল তার জন্মদিন। ৬৬ বছর পূর্ণ করবেন তিনি। এ বিশেষ মুহূর্তের আগেই তিনি জানান আরেকটি সিনেমা পরিচালনা করবেন। বোমান তার দ্বিতীয় সিনেমার কাজ এরই মধ্যে শুরু করেছেন।
এ নিয়ে বোমান বলেন, ‘একটি ফ্যামিলি ড্রামা পরিচালনার পর আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি এবার সম্পূর্ণ ভিন্ন ঘরানা বেছে নেব। দর্শক প্রথম সিনেমাটি পছন্দ করেছে বলেই একই ঘরানায় আটকে থাকতে পারি না। আমি সিনেমার ভিন্ন ভিন্ন জগৎ উপভোগ করতে চাই।’
মজার ব্যাপার তার ছেলে কায়োজে ইরানিও ২০২৫-এ তার পরিচালনায় সিনেমা করেছেন। কাজল, পৃথ্বীরাজ সুকুমার ও ইব্রাহিম আলি খান অভিনীত সিনেমাটির নাম সারজমিন। এ নতুন যাত্রা নিয়ে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে অভিনেতা বলেন, ‘জীবন কখনই পুষ্পশয্যা না, কষ্ট এড়ানো যায় না। একটি সিনেমা বানানো সহজ কাজ নয়। লেখার কাজ থেকে শুরু করে বিনিয়োগকারী খুঁজে পাওয়া, কাস্টিং একেবারে আলাদা যুদ্ধ, তারপর আছে বাজেট। আপনি মনপ্রাণ ঢেলে দেন, কিন্তু এটাও স্বীকার করতে হবে সবাই আপনার কাজ ভালোবাসবে না।’
কাস্টিংয়ের ক্ষেত্রে অভিনেতাদের মধ্যে তার পছন্দের তালিকায় কারা আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক অসাধারণ অভিনেতা আছেন যাদের সঙ্গে কাজ করতে চাই। আমি তিনজনের নাম বলব, আর আরো তিনজন মন খারাপ করবেন। মিস্টার বচ্চনকে পরিচালনা করা সত্যিই একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। কোন দৃশ্য কেমন হবে তা তাকে বলে দেয়ার বিষয়টিই সবচেয়ে কঠিন।’
বোমান আরো যোগ করেন, পরিচালনার পাশাপাশি বোমান শিক্ষক হিসেবে তার ভূমিকা খুব উপভোগ করছেন। সেখানে তিনি শিল্পের আগ্রহী লেখকদের জন্য একটি কর্মশালা পরিচালনা করছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










