সাড়া জাগানো ‘লর্ড অব দ্য রিংস’ নিয়ে নতুন
করে ভাবছে ওয়ার্নার ব্রস ডিসকভারি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিইও ডেভিড
জাসলভ। খবর ডেডলাইন।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির ২০২২ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আয়ের বিবরণী। এই উপলক্ষে
এক অনুষ্ঠানে জাসলভ জানান, বড়পর্দার জন্য আরো ফ্র্যাঞ্চাইজি প্রয়োজন। তখন এসে
পড়ে সিরিজটির নাম।
জে আর আর টলকেইনের উপন্যাস অবলম্বনে পিটার
জ্যাকসন পরিচালিত এপিক ট্রিলজি ‘লর্ড অব দ্য রিংস’-এর শেষ সিনেমাটি রিলিজ হয় দুই দশক
আগে।
নতুন সিরিজটি কে নির্মাণ করবেন এখনো জানা
যায়নি। তবে এক বিবৃতিতে পিটার জ্যাকসন জানান, বিষয়টি নিয়ে স্টুডিওর পরিকল্পনা শোনার
অপেক্ষায় আছেন।
সিরিজটি মোট ১৭টি অস্কার পুরস্কার পায়। এর
মধ্যে ২০০৪ সালের ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং’ কোনো একক সিনেমা
হিসেবে ১১টি পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে। এটি ছিল মূল সিরিজের শেষ কিস্তি।
পরবর্তীতে স্পিনঅফ হিসেব ওয়ার্নার ব্রস আবারো
জ্যাকসনের সঙ্গে জুটি গড়ে। তখন তৈরি হয় ‘হবিট’ ট্রিলজি।
দুটো ফ্র্যাঞ্চাইজির মিলিত আয় ৬০০ কোটি ডলারেরও
বেশি।
বর্তমানে চলছে অ্যানিমেশন সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ওয়ার অব দ্য রহিরিম’-এর কাজ। যার কাহিনি মূল সিনেমা থেকে ১৮৩ বছর পিছিয়ে থাকবে। সেখানে উঠে আসবে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অতীত।










