অস্কারে বারবির মনোনয়ন না পাওয়ায় অনেকে হতাশ। তবে ভালো খবর হলো বারবি তারকা পারফর্ম করবেন অস্কারে। গতকাল আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রায়ান গসলিং পারফর্ম করবেন ‘আই অ্যাম জাস্ট কেন’ গানে। এ নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল। দর্শকও চাইছিলেন রায়ান এবার বারবির এ গান নিয়ে অস্কারের মঞ্চে উঠবেন। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়ান।