মডেল ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকেন ফ্যাশন আর দামি দামি সব পোশাক ও ব্যাগ নিয়ে। বিশ্বখ্যাত সব লাক্সারি ব্র্যান্ডের চোখ বড় করে দেয়া দামি পণ্য তার নিত্যসঙ্গী। ভক্তদের চোখ এড়ায় না উর্বশীর কোনো স্টাইল।

সম্প্রতি প্রাইভেট জেটে ভ্রমণের সময়কার দুটি ছবি নিজের সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন উর্বশী। আর তাতেই বেশ হইচই পড়ে গেছে। উর্বশীর গায়ে ছিল ভার্সাচির হলুদ রঙের পোশাক। তবে সবার চোখ পড়েছিল তার ব্যাগের দিকে। ক্রিস্টিয়ান ডিওরের লেডি ব্যাগটি সোনালি ও সাদা রঙের দৃষ্টিকাড়া ডিজাইনের। হবেই না কেন! ব্যাগটির বাজারমূল্য ১৫ লাখ রুপি। উর্বশীর ছবির নিচে শত শত কমেন্ট করছেন ভক্তরা। সবাই তার এমন ক্ল্যাসিক লুকের প্রশংসা করছেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ইন্সপেক্টর অবিনাশে রণদীপ হুদার বিপরীতে অভিনয় করেছেন উর্বশী। সামনে দক্ষিণী ছবিতেও দেখা যাবে তাকে। বড় বাজেটের একটি তামিল সায়েন্স ফিকশন ছবিতে একজন মাইক্রোবায়োলজিস্টের চরিত্রে অভিনয় করবেন উর্বশী। থ্রিলার ছবি ব্ল্যাক রোজেও দেখা যাবে তাকে। এটি একটি তামিল ছবির হিন্দি রিমেক।

 

সূত্র: বলিউড লাইফ