বলিউডের জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরানা। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি, এর সঙ্গে বেড়েছিল তার পারিশ্রমিক। তবে সম্প্রতি তার দুটি সিনেমা বক্স অফিসে ভালো অবস্থান করতে পারেনি। এজন্য পারিশ্রমিক কমিয়েছেন তিনি। এর আগে প্রতি সিনেমার জন্য ২৫ কোটি রুপি নিতেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি ব্যর্থ হওয়ায় পারিশ্রমিক কমিয়ে ১৫ কোটি রুপি করেছেন এ তারকা। চলতি বছরে নতুন দুটি সিনেমায় দেখা যাবে আয়ুষ্মানকে।