বলিউড তারকা সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ বাংলাদেশে নতুন আউটলেট খুলতে যাচ্ছে। আগামীকাল বনানীতে তাদের প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে। সালমান খান গতকাল বিয়িং হিউম্যান ক্লথিং বাংলাদেশের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন। এ তারকা বলেন, হাই বাংলাদেশ, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ। বিয়িং হিউম্যান ক্লথিং এখন ঢাকায়।  বনানী ১০-এ আমাদের নতুন আউটলেট উদ্বোধনে আপনাকে আমন্ত্রণ।