তামিল সুপারস্টার অজিত কুমার। রিলের বাইরের জীবনকে তিনি রিলের বাইরেই রাখতে চান। নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। সম্প্রতি দুবাইয়ে এক ভক্ত তার ভিডিও করেছিল। এরপর অজিত সেই ভক্তের ফোন নিয়ে সেখান থেকে ভিডিওটা ডিলিট করেন। মজার ব্যাপার হলো, এ পুরো বিষয়টির ভিডিও আবার আরেকজন ধারণ করেছেন। অজিতের কীর্তির এ ভিডিও ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন না কেউ।
ব্যক্তি জীবনকে আড়ালেই রাখতে চান অজিত
তামিল সুপারস্টার অজিত কুমার। রিলের বাইরের জীবনকে তিনি রিলের বাইরেই রাখতে চান।










