প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন ২৯ মে। ফরীদির জন্মদিন উপলক্ষে আয়োজিত হচ্ছে একটি বইয়ের প্রকাশনা উৎসব। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বিকাল ৫টায় আহমেদ রেজাউর রহমান এজাজের সম্পাদনায় ‘হুমায়ুন ফরীদি: সাধারণ এক অসাধারণ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের লেখায় বইটি সমৃদ্ধ হয়েছে। চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশনের ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে হুমায়ুন ফরীদিকে স্মরণ করবেন।