তাহলে সালার হতে যাচ্ছে প্রভাসের কামব্যাক ফিল্ম। সিনেমাটি ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে এবং প্রথম দিনই ভারতে আয় করেছে ৯৫ কোটি রুপি। জওয়ানের ওপেনিং ছিল ৭৫ কোটি রুপির। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা জানাচ্ছেন, সালারের মোট বৈশ্বিক আয় ১৬৫ কোটি রুপি। এর আগে প্রভাসের আদিপুরুষ প্রথম দিন আয় করেছিল ৮৬ কোটি ৭৫ লাখ রুপি।