ওয়েব সিরিজ ‘মন্দার’ পরিচালনায় হাত পাকিয়েছেন জনপ্রিয় অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। মন্দারের সাফল্যের পর ফের পরিচালকের আসনে তিনি। তবে এবার আর ওয়েব সিরিজ নয়, এবার সিনেমা পরিচালনা করতে চলেছেন তিনি। সিনেমার নাম ‘বল্লভপুরের রূপকথা’। বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ ও তার সহকারী প্রতীক দত্ত। হরর কমেডি ধাঁচের এ সিনেমার টিজার প্রকাশ পাবে আজ। প্রযোজনা সংস্থা এসভিএফের ফেসবুক পেজে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।