প্রভাসের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মে মুক্তি পাবে ডিস্টোপিয়ান সাই-ফাই সিনেমাটি। এটি আরো আগে মুক্তির কথা ছিল, কিন্তু সেখান থেকে পিছিয়ে গেছেন নির্মাতারা। কারণ তারা বিগ বাজেট সিনেমাটি এমন সময় মুক্তি দিতে চান, যখন প্রতিযোগিতা থাকবে কম। সে কারণেই মে মাসকে বেছে নেয়া। কেননা এ সময় বড় বাজেট বা তারকাসমৃদ্ধ আর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না।